(সমুদ্রের ছেলেটি উরাশিমা তারো)
লেখক : (হামা নাৎসুকো) চিত্রকর: (ইয়োকোইয়ামা ইয়োউহেই)

うらしまたろう
文:浜 なつ子 絵:よこやま ようへい

অনে..ক দিন আগের কথা, উরাশিমা তারো নামের একজন জেলে বাস করতেন।
তিনি প্রতিদিন সাগরে গিয়ে মাছ ধরতেন।
むかし、むかしの ことです。
うらしまたろう と いう りょうしが いました。
まいにち、うみで さかなを つります。

কিন্তু একদিনের কথা,অনেক চেষ্টা করেও কোনো মাছ ধরতে পারেন না।
"আহ, কোনো মাছ ধরতে পারছি না!"
উরাশিমা তারো বলেন।এক সময় তারোর বড়শিতে শক্ত কিছু একটা আটকেছে।
ところが、その ひは いつまで たっても つれません。
「あぁ、どうして つれないんだろう」
うらしまたろうが つぶやくと、あれっ?なにかが つれました。

অনেক শক্তি দিয়ে টানার পর তারো দেখেন,একটা বড় কচ্ছপ বড়শিতে আটকেছিলো।
উরাশিমা তারো কচ্ছপ কে ছেড়ে দেন এবং বলেন,
"কচ্ছপ তুমি সাগরে ফিরে যাও, শান্তিতে থাকো।"
ちからいっぱい、ひきあげると、それは おおきな かめ でした。
うらしまたろうは かめを にがして やる ことに しました。
「かめさんよ。うみに もどって しあわせに くらすんだよ」

ঐদিন আর একটাও মাছ ধরা পড়ে নাই।হটাৎ
"উরাশিমা তারো সান…উরাশিমা তারো সান.. "
এই রকম শব্দ শোনা যাচ্ছিলো।
তাকিয়ে দেখেন সে-ই বড় কচ্ছপটি
その ひ、さかなは いっぴきも つれません でした。
すると、「うらしまさん、うらしまさん」と いう こえが しました。
あの おおきな かめ でした。

"আমি সাগরের প্রাসাদের রাজকুমারীর দূত।
আপনাকে নিয়ে যেতে এসেছি, আমাদের প্রাসাদে, আমার পিঠে উঠে বসেন।"
「わたしは りゅうぐうの おとひめさまの つかいです。
あなたを りゅうぐうへ つれて いって あげましょう。
さぁ、わたしに のって ください」

উরাশিমা তারো কচ্ছপের পিঠে ওঠেন এবং কচ্ছপ সাগরের ভিতরে চলে যায়।যেতে যেতে অবশেষে ঝকঝকে সুন্দর বড় প্রাসাদ দেখা যায়।
うらしまたろうが かめの せなかに のると、かめは ずんずん うみの なかに もぐって いきました。やがて、きらきら ひかる りゅうぐうが みえて きました。

অনেক মাছেরা ওখানে নাচ গান করছে,
"দেখেন...সমুদ্রের সকল প্রাণী এবং বড় বড় মাছ আপনাকে স্বাগত জানাচ্ছে।"
কচ্ছপ উরাশিমা তারোকে প্রাসাদের ভিতরে নিয়ে যায়।
たくさんの さかなたちが おどって います。
「ほら、たいも ひらめも あなたを むかえて よろこんで います」
かめは うらしまたろうを りゅうぐうの なかに つれて いきました。

জীবনে কখনও দেখেনাই এমন অপরুপ সুন্দরী যুবতী এক রাজকুমারী এসে উরাশিমা তারোকে বরণ করেন।
"উরাশিমা তারো সান, কচ্ছপ কে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি মনে করেন এটা আপনারই বাড়ি।”
উরাশিমা রাজকুমারীর সাথে অনেক সুখে দিন কাটাতে থাকেন।
みた ことも ない かわいらしい おとひめさまが うらしまたろうを むかえて くれました。
「うらしまたろうさま、かめを たすけて くれて ありがとう ございます。ここが あなたの うちだと おもって くださいね」
うらしまたろうは おとひめさまと まいにち、たのしく くらしました。

তারপর, এভাবে দেখতে দেখতে তিন বছর পার হয়ে যায়।
একদিন হটাৎ উরাশিমা তারোর নিজের মা এর কথা মনে পড়ে যায়, এবং তখনই বাড়িতে যাবো মনে করেন।
そうして さんねんが すぎた ある ひの ことです。
うらしまたろうは、ふっと おかあさんの ことを おもいだしました。
すると、すぐにでも いえに かえりたく なりました。

রাজকুমারী একটা সুন্দর বাক্স নিয়ে এসে বলেন,
"এটা তামাতে বাকো।"
"তামাতে বাকো..?"
"জি, যদি আপনি আবার এখানে ফিরে আসতে চান, তাহলে এই তামাতে বাকো খোলা যাবে না।"
おとひめさまは きれいな はこを もって きて いいました。
「これは、たまてばこ です」
「たまてばこ?」
「はい、あなたさまが ここへ また もどって きたいと おもうのなら、けっして この はこを あけては いけません」

এরপর কচ্ছপের পিঠে উঠে ফিরে আসে।
উরাশিমা তারো ফিরে এসে অবাক হয়, কারণ সেখানে তার বাড়ি নাই।
かめの せなかに のって かえって きた うらしまたろうは びっくりして しまいました。
うらしまたろうの いえが なくなって いたのです。

একজন বৃদ্ধ মহিলাকে দেখে জিজ্ঞেস করেন,
" উরাশিমা তারোর বাড়ি কোথায়?"
সেই বৃদ্ধা একটু চিন্তা করে বলেন,
ちょうど やって きた おばあさんに、
「うらしまたろうの いえは どこですか?」と ききました。
おばあさんは かんがえてから いいました。

"অনেক আগে উরাশিমা তারো নামের লোক সাগরে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসে নাই, এই রকম গল্প শুনেছি।কিন্তু এই গল্পটা তিনশো বছর আগের কথা।"
"ওরে বাবা…, তিনশো বছর..?"
উরাশিমা তারো অবাক হয়, কিন্তু কিছুই করতে পারেনা।
「むかし うらしまたろうと いう ひとが、うみから かえって こなかったと いう はなしを きいた ことが あります。でも、さんびゃくねんも むかしの はなしですよ」
「ええっ!さんびゃくねん?」
うらしまたろうは おどろいて、どうして いいのか わからなく なりました。

"আহ, এই তামাতে বাকো আছে।"
উরাশিমা তারো আস্তে করে তামাতে বাকো খোলেন।
তাহলে, তামাতে বাকোর ভিতর থেকে সাদা মেঘ ফুলে ওঠে।
「そうだ、この はこが ある」
うらしまたろうは たまてばこを そっと あけました。
すると、なかから しろい くもが もくもくと でて きました。

উরাশিমা তারোর চুল ও ভ্রু ধবধবে সাদা হয়ে তিনশ বছর বয়সের বৃদ্ধ দাদু হয়ে যায়।।
うらしまたろうは かみのけも まゆも まっしろな おじいさんに なって しまいました。
おくづけ
「うらしまたろう」バングラ語(ベンガル語)と日本語
文:浜 なつ子
絵:よこやま ようへい
バングラ語翻訳:梅野玲子、Mousumi Sarkar
バングラ語朗読:Rabiul Islam Shashi
日本語朗読:服田美知代
音楽:秋山裕和
企画、制作:多言語絵本の会RAINBOW